"বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ২০২৬"
''নতুনের জাগরণে আন্দোলিত হোক ক্রীড়াঙ্গন"এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (১৫ জানুয়ারি, ২০২৬) আনন্দ মুখরিত আয়োজনে মানিকগঞ্জ জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, মরহুম হারুনার রশিদ খান মুন্নু স্যারের এক টুকরো স্বপ্ন মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে উদযাপন করা হলো-
'আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬' ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফরোজা খানম,সভাপতি, পরিচালনা পর্ষদ,মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও চেয়ারম্যান, মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো.জহিরুল ইসলাম (অব.)।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় শান্তির দূত পায়রা ও বেলুন-ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে। অনুষ্ঠান সূচির মধ্যে ছিলো পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, জাতীয় সংগীত, ক্রীড়া শপথ পাঠ,পাঁচটি হাউস ও বিএনসিসির কুচকাওয়াজ প্রদর্শনী,মশাল প্রজ্জ্বলন,বিভিন্ন ইভেন্টে (হাউস ভিত্তিক) শিক্ষার্থীদের অংশগ্রহণ, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা,তিনটি মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী পর্ব।
এ ক্রীড়া অনুষ্ঠানে প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ৮২ টি ইভেন্টে ২৪০ জন বিজয়ী শিক্ষার্থী এবং অন্যান্য ইভেন্টে কয়েক শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবককে পুরস্কার প্রদান করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় চারটি হাউজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিজয় অর্জনে চ্যাম্পিয়ন হাউস হিসেবে নির্বাচিত হয়েছে বরকত হাউস এবং রানার-আপ হাউস হিসেবে নির্বাচিত হয়েছে জব্বার হাউস। এ ক্রীড়া প্রতিযোগিতায় সেরাদের সেরা ক্রীড়াবিদ হিসেবে নির্বাচিত হয়েছে আমাদের ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থী তামিম আহমেদ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধ্যক্ষ মহোদয়ের সমাপনী বক্তব্যের মাধ্যমে "আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬" এর সমাপ্তি হয়।অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে বলেন,'সবসময় মনে রাখবে ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে গড়ে উঠতে হবে।'। তিনি সুপ্রসন্ন চিত্তে চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডাম সহ অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আনন্দ ও পূর্ণ উদ্যমের সাথে কাজ করার আহবান জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd